চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা কুমিল্লার আবদুল মোতালেব (৩০), রিঙ্কু (২৪) ও কক্সবাজার জেলার চকরিয়া এলাকার তসলিমা আক্তার (২৪), জান্নাতুল নাঈম (১৮)।
জানা যায় ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশের এস আই দেলোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম কুমিল্লা থেকে কক্সবাজারগামী সৌদিয়া (ঢাকা মেট্টো ব-১১-৬৩১৭) যাত্রীবাহী চেয়ার কোচে তল্লাশী চালিয়ে আটককৃতদের নিকট থেকে ১৩ কেজি গাজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক লাখ ৪ হাজার টাকা।
এ ব্যাপারে চন্দনাইশ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবদুল্লা আল মামুন ভূইয়া সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেআই
