উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে কাজ করে তাকে জয়যুক্ত করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছে জেলা জাতীয় পার্টি-জেপি। একইসঙ্গে জেপি ও ১৪দলীয় জোট সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষেও কাজ করার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সে জেলা জেপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় এ আহবান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ।
বক্তৃতা করেন জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খান, আব্দুস সামাদ গাজী, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু জাফর, মহিলাবিষয়ক সম্পাদিকা আসমা সিদ্দিকা সুমি, খুলনা মহানগর জেপির সিনিয়র সহ-সভাপতি মো. হায়দার আলী হাওলাদার, বটিয়াঘাটা উপজেলা জেপি সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার মিস্ত্রি, সাধারণ সম্পাদক পান্না পসারি, অপর্ণা মণ্ডল, রামকৃষ্ণ জোয়ার্দ্দার, আবুল হোসেন, শাহ জামাল, ইব্রাহিম হোসেন, মিনহাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ৫জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইত্তেফাক/কেআই
