নববর্ষের শুভেচ্ছা জানাতে বাংলাদেশে শ্রাবন্তী

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:১৩

 

কাজী শাহজাহান সবুজ

বেনাপোল

 

নববর্ষের শুভেচ্ছা জানাতে ভারতের  জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি বাংলাদেশে আসেন। ফরিদপুরের সংস্কৃতিপ্রেমী মানুষদের আমন্ত্রণে বাংলাদেশে আসেন বলে তিনি জানান। গত ১৪ এপ্রিল তিনি ফরিদপুরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে রাতে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেন। ১৫ এপ্রিল সকালে তিনি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যান। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। তিনি দেব, জিত্, সোহম চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শাকিব খানসহ আরো বেশ কয়েকজন অভিনেতার সাথে অভিনয় করেছেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হুল্লোড়। ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত এ ছবিতে তিনি অভিনয়  করেছেন নায়ক সোহম চক্রবর্তীর সাথে। শ্রাবন্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী। তিনি ১৯৯৭ মায়ার বাঁধন-এ অভিনয়ের মাধ্যমে তার বর্ণালি জীবন শুরু করেন। ২০০৮ সালে তিনি অভিনয় করেন  ভালোবাসা ভালোবাসা ছবিতে। ২০১৩ সালে তিনি রবি কিণাগী পরিচালিত জিতের বিপরীতে দিওয়ানা এবং অপর্ণা সেন পরিচালিত গয়নার বাক্স ছবিতে অভিনয় করেন। তাছাড়া তিনি নেপালি চলচ্চিত্রতেও অভিনয় করেছেন। শিকারিসহ বেশকিছু যৌথ প্রযোজনার (ভারত-বাংলাদেশ) চলচ্চিত্রতেও তিনি অভিনয় করেছেন।