ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তরুণ সমাজকে সামনে এগিয়ে যেতে এবং নিজেদের মর্যাদাকে সুরক্ষা করতে হবে।
আজ মঙ্গলবার টিএসসি মিলনায়তনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের প্রতিনিধি মো. গোলাম রব্বানী সরকার ।
আখতারুজ্জামান আরো বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে নিয়ে একটি মহল দুরভিসন্ধিমূলকভাবে বিতর্ক সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত। তারা বিভিন্ন গুজব ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এ ধরনের গুজবে কান না দেয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
ইত্তেফাক/এমআই
