গতকাল মুক্তি পেয়েছে বরুণ দেওয়ান ও আলিয়া ভাট জুটির নতুন সিনেমা ‘কলঙ্ক’। মুক্তির আগে থেকেই সিনেমা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। আলিয়ার জন্য এই সিনেমাটি বিশেষ, কারণ এখানে মাধুরীর সাথে অভিনয় করেছেন তিনি। মুক্তির আগে ইনস্টাগ্রামে ওপরের ছবিটি পোস্ট করেন আলিয়া
মুক্তি পেতে যাচ্ছে নাসির উদ্দিন ইউসুফের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘গেরিলা’র প্রায় ৮ বছর পর মুক্তি পেতে যাচ্ছে গুণী এই নির্মাতার নতুন সিনেমা। চলতি মাসের ২৬ তারিখ ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে
রোহিঙ্গাদের গল্পে মঞ্চে আসছে প্রাচ্যনাটের নতুন নাটক ‘পলিথিন হাউজ’। নাট্য-নির্দেশক আজাদ আবুল কালামের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম। আগামী ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এর উদ্বোধনী মঞ্চায়ন হবে
