বাংলা নববর্ষকে বরণ করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রবিবার সাউথ ফ্লোরিডার রয়েল পাম বিচ পার্কে এ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিচিত্র মুখোশ, সাজসজ্জা, বাদ্যযন্ত্র ও নৃত্যে মুখরিত হয়ে উঠেছিল মঙ্গল শোভাযাত্রা। কারিগর প্রোডাকশনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করে আবৃত্তিকার কেয়া রোজারিও বলেন, বাঙালির সার্বজনীন এই প্রাণের উৎসবে যা কিছু পচা গলা অশুভ ও অমঙ্গল, তা আমরা বর্জন করি। সকল কূপমণ্ডুকতা ও জীর্ণতাকে বুড়া আঙুল দেখিয়ে আজ শুধু ঢাকাতে নয়, বাংলাদেশের আনাচে কানাচে এমনকি বিদেশের মাটিতেও আমরা আয়োজন করছি এই মঙ্গল শোভাযাত্রা। ইউনেস্কো ২০১৬ ৩০ নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
পরে স্থানীয় শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শকদের মাতিয়ে রাখে। শিশু-কিশোর শিল্পীদের মধ্যে অংশগ্রহণ করে মানহা, মুনিবা, রাইকা, রাইসা, লামিযা, তাহিয়া, জইতা, সাহিরা, অনিমেষ, সামারা, সুহাইরা, সারিনা, তাজরিয়ান, রাফি, রিফাত, অর্ক,এলমা,তামারা, মাটি, মন্টি, তাহিয়াত, নাতিফা, অনিমেষ, আরিক, আফ্রা, মাইশা, ও নওরীন। নৃত্য পরিচালনায় ছিলেন দেবযানী ও পাভিত্রা।
ফ্লোরিডার অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলোা ছিল একতার, ডায়না ড্যান্স, সোমা দাস ও তার দল, প্রকৃতির নূর। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ড. সুলতান সালাউদ্দীন, কেয়া রোজারিও, ড. রোকসানা অ্যানি, মাহবুবুর রহমান, আতিকুর রহমান।
সঙ্গীত পরিবেশন করেন সামীরা জাহাঙ্গীর, মোফাজ্জল হক রনী, অনীক দে, মাফিয়া রহমান, শিপলু রহমান, টিপু আলম ও দেবজ্যোতি সেন। মির্জা আউয়াল ও রোজিনা করিমের দ্বৈত কণ্ঠের গান দর্শকদের মাতিয়ে রাখে।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত যাত্রা দর্শকদের বিপুল আনন্দ দেয়। যাত্রায় অভিনয় করেন লাকি, এল্মা, হৃদি, যাহিনা, শাইখ, রিপন, রিমা, অর্ণব ও তাসবিন। ঝড়-বৃষ্টির জন্য অনুষ্ঠানে কিছুটা বিঘœ ঘটলেও দর্শক তা উপেক্ষা করে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন নন্দিনী ভৌমিক ও সামিয়া রহমান। সহযোগিতায় ছিলেন মীম ও শাইখ।
ইত্তেফাক/এএম
