পরিচালক তানভীর হাসান সম্প্রতি ‘মধ্যবিত্ত’ শিরোনামে নতুন একটি ছবির ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এক সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি প্রযোজনা করছে সিনে মিডিয়া। এ সময় পরিচালক, ছবির কলাকুশলীসহ অনেকে উপস্থিত ছিলেন। ছবিটি প্রসঙ্গে পরিচালক তানভীর হাসান বলেন, ‘এর আগে ছোটপর্দার জন্য বেশকিছু কাজ করলেও বড়পর্দার জন্য প্রথম কাজ শুরু করতে যাচ্ছি। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য আমার করা। এতে এলিনা শাম্মী প্রধান চরিত্রে অভিনয় করবেন। তার বিপরীতে অভিনয় করবেন রোহান ও হিমেল রাজ।’ উপস্থাপিকা ও অভিনেত্রী এলিনা শাম্মী এর আগে গুণী নির্মাতা শাহ আলম কিরণের একাত্তরের মা জননী ছবিতে কাজ করেন। এ ছবিটি মুক্তির পর অরণ্য পলাশের ‘গন্তব্য’, সাব্বির আহমেদের ‘লোনী’ এবং আশরাফ শিশিরের ‘আমরা একটা সিনেমা বানাবো’ নামের ছবিতে তিনি কাজ করেছেন। এলিনা শাম্মী বলেন, ‘এর আগেও বেশকিছু ছবিতে কাজ করেছি আমি। নতুন এ ছবিতে আমার চরিত্রের নাম থাকছে রানু। এটা বাণিজ্যিক ঘরানার কোনো ছবি না। তবে গল্পটি দারুণ। আমাকে ঘিরেই এ ছবির গল্প। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে। আশা করছি আমার চরিত্রটি দর্শকরা পছন্দ করবেন। রোহান ও হিমেল রাজ দু’জনই কাজটি নিয়ে বেশ আশাবাদী।’
