নারীদের পাশে নারীদেরই দাঁড়াতে হবে:প্রিয়াঙ্কা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:২৫

g বিনোদন ডেস্ক

 

গতবছর বলিউডে সবচেয়ে আলোচিত ইস্যু ছিল ‘হ্যাশট্যাগ মি টু’। পুরো বলিউডে এ নিয়ে অনেক অভিনেত্রী তদের এই অভিজ্ঞতার কথা গণমাধ্যমে বলেন। এই আলোচনায় ফেঁসেছেন অনেক বলিউড তারকা। মুখ খুলেছেন অনেক বাঘা তারকারাও। তবে এক সময় এসে আলোচনা থেমেছে। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া আবারো এ বিষয় নিয়ে আলোচনায় এসেছেন।

 নিউইয়র্কে ‘ওম্যান ইন ওয়ার্ল্ড সামিট ২০১৯’-এ বিষয়টি নিয়ে প্রথম মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। কর্মক্ষেত্রে আরো অনেকের মতোই তাকেও কিভাবে যৌন হেনস্তার মুখোমুখি হতে হয়েছে এবার সে বিষয়ে মুখ খুলেছেন তিনি। প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয় হলিউডে মি টু মুভমেন্ট যেভাবে অভিনেত্রীদের কাছে শক্ত অস্ত্র হয়ে দাঁড়িয়েছে বলিউডেও কী সেভাবে এর প্রভাব পড়েছে।

প্রিয়াঙ্কা এ প্রসঙ্গে বলেন, ‘যৌন হেনস্তা এমন একটি বিষয় যার মুখোমুখি নারীদের বিভিন্ন সময়ে হতে হয়। তবে আজকাল অনেক নারী এ বিষয়ে মুখ খুলছেন, একে অপরের সমর্থনে অনেকেই এগিয়ে আসছেন। আর আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। তবে আমরা সবসময়ই গলা চড়িয়ে এসেছি। আগে কেউ আমাদের কথা শোনেননি। এ বিষয়ে এখন যেভাবে একে অপরের পাশে দাঁড়াচ্ছেন তাতে এটা আমাদের কাছে শক্তি হয়ে উঠেছে। নারীদের পাশে নারীদেরই দাঁড়াতে হবে। এখন যদি আমাদের কারোর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে আমরা আর নিজেকে একা মনে করবো না। আর এটা নিয়ে আমরা লজ্জাও পাবো না।’

‘ওম্যান ইন ওয়ার্ল্ড সামিট ২০১৯’-এ যোগদানের কথা ইনস্টাগ্রামে শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘টিনা ব্রাউনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি গর্বিত। এই অনুষ্ঠানের উদ্যোক্তা এমন একজন নারী যিনি কর্মক্ষেত্রের যৌন হেনস্তা নিয়ে মহিলাদের মুখ খোলার বিষয়ে আরো উত্সাহিত করেছেন। সেই টিনা ব্রাউনের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে পেরে আমি গর্বিত।’