বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীর বরণ মাঝি, শিক্ষক
হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর
১। কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়? (ক) হেরোডোটাস (খ) লিওপোন্ডফন্ র্যাংকে (গ) টয়েনবি (ঘ) ই.এইচ.কার।
২। উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহ প্রমাণ করে- (i) প্রাচীনকাল থেকেই বাংলাদেশ মৃিশল্পে সমৃদ্ধ ছিল;
(ii) বহুপ্রাচীন আমলে বাংলাদেশে নগর-সভ্যতা গড়ে উঠে;
(iii) প্রাচীন বাংলার অধিবাসীদের ধ্যান-ধারনা অত্যন্ত উন্নত মানের ছিল।
নিচের কোনটি সঠিক
(ক) i (খ) iও ii
(গ) iiও iii (ঘ) i, ii ও iii। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : রিমা ঈদের ছুটিতে মা-বাবার সাথে কুমিল্লার ময়নামতি জাদুঘর পরিদর্শনে যায়। সেখানে সে মুদ্রা,শিলালিপি, স্তম্ভলিপি,তাম্রলিপি,ইমারত ইত্যাদি দেখতে পায়।
৩। রিমা ময়নামতি জাদুঘরে ইতিহাসের যে উপাদান দেখতে পায় তা হলো- (i ) লিখিত (ii) অলিখিত (iii) প্রত্নতত্ত্ব। (ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii ।
৪। রিমা ময়নামতি জাদুঘর পরিদর্শন করে জানতে পারে , প্রাচীন বাংলার-
(i ) সামাজিক ইতিহাস
(ii) অর্থনৈতিক ইতিহাস
(iii) সাংস্কৃতিক ইতিহাস। (ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii । ৫। ১৯৭১ সালে বাংলাদেশে কী সংগঠিত হয়? (ক) মুক্তিসংগ্রাম (খ) মুক্তিযুদ্ধ
(গ) ভাষা আন্দোলন (ঘ) ঘূর্ণিঝড়।
৬। ইতিহাস শব্দটির উত্পত্তি হয়েছে-
(ক) ইতিহ শব্দ থেকে (খ) ঐতিহ্য শব্দ খেকে
(গ) ইতি শব্দ থেকে (ঘ) স্টরি শব্দ থেকে। ৭। ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেয়-
(ক) ইতিহাস (খ) সভ্যতা
(গ) কনসার্ট (ঘ) সংস্কৃতি ।
৮। অতীতের শিল্প-সাহিত্য,সংস্কৃতি,ভাষা ,শিক্ষা যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে কী বলে ?
(ক) ঐতিহ্য (খ) ইতিহাস
(গ) বিবর্তন (ঘ) সংরক্ষণ।
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও : হিরা ইতিহাসের স্বরূপ নিয়ে গবেষণা করতে গিয়ে অনুধাবন করেন দিনদিন এর পরিসর বৃদ্ধি পাচ্ছে। তাই ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা ও বৃদ্ধি পাচ্ছে।
৯। হিরা ইতিহাস পাঠের ফলে কোনটি অর্জন করে না ?
(ক) দৃষ্টান্ত থেকে শিক্ষা
(খ) জ্ঞানের পরিধি
(গ) ধনসম্পদ অর্জন
(ঘ) ভালোমন্দের পার্থক্য নির্ণয়।
উত্তর ঃ ১(খ), ২(ঘ), ৩(গ), ৪(ঘ), ৫(খ), ৬(ক), ৭(ক), ৮(ক), ৯(গ)
