রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব, কর্তব্য, অধিকার ও বিধিবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তৃতা করেন। সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মো. রুহুল আমিন স্বাগত বক্তৃতা করেন। কর্মশালায় তিনটি একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর এম সাইদুর রহমান খান; শিক্ষকতা সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান বক্তৃতা করেন।
ইত্তেফাক/ইউবি
