সাস্ট ক্লাব লিমিটেড (SUST Club Limited) প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে ২০ এপ্রিল (শুক্রবার) সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের প্রতিষ্ঠাতা মেম্বাররা ক্লাব গঠনের লক্ষ্যে কাজ করে যাওয়া অ্যাওয়ারনেস টিমকে ক্লাবের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদ গঠনের দায়িত্ব প্রদান করে।
সাধারণ সভার অর্পিত সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে শনিবার রাতে অ্যাওয়ারনেস টিমের সদস্যরা এক জরুরি সভায় মিলিত হয় এবং উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সাস্ট ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদ গঠন করে।
সভায় প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে মো. মোখলেসুর রহমান মিল্টন (১ম ব্যাচ, পদার্থ বিজ্ঞান বিভাগ), সহ-সভাপতি রাশেদ রাফিউদ্দীন মিথুন (২য় ব্যাচ, অর্থনীতি বিভাগ), সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান চৌধুরী রিন্টু (৪র্থ ব্যাচ, সমাজ বিজ্ঞান বিভাগ), যুগ্ম সম্পাদক মো. আবু নাছের (১৩তম ব্যাচ, পদার্থ বিজ্ঞান বিভাগ), কোষাধক্ষ্য কাজী গোলাম কদর স্বপনকে (১৪তম ব্যাচ, ব্যবসায় প্রশাসন বিভাগ) মনোনীত করা হয়।
মো. আলমগীর হাসান মাসুদ (৭ম ব্যাচ, সমাজ বিজ্ঞান বিভাগ), শাহ মো. হামজা আনোয়ার (৮ম ব্যাচ, অর্থনীতি বিভাগ), মো. মাজেদুল ইসলাম (৯ম ব্যাচ, গণিত বিভাগ), আফজাল হোসেন আকন্দ রনি (১১তম ব্যাচ, ব্যবসায় প্রশাসন বিভাগ), সুমনা হক (১৪তম ব্যাচ, নৃবিজ্ঞান বিভাগ) ও মো. মাহিবুল হাসান মুকিতকে (১৪তম ব্যাচ, গণিত বিভাগ) পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
ইত্তেফাক/আরকেজি
