টেকনাফে শ্রমিকের টাকা দিতে গিয়ে নিখোঁজ থাকার একদিন পর পাহাড় থেকে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে টেকনাফের উপকূলীয় বাহারছড়ার উত্তর শীলখালী পাহাড়ের জনৈক আব্বাসের শণখোলার পার্শ্ববর্তী খাদে গলায় লতা দিয়ে জড়ানো অবস্থায় স্থানীয় শফি উল্লাহর মেয়ে সাদিয়া সোলতানা উষ্মী (৭) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ।
এই ব্যাপারে টেকনাফে মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এই ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি
