রাজশাহীর দুর্গাপুরে পাথরের একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বড়ইল গ্রামের একটি পুকুর সংস্কারে গিয়ে মূর্তিটির সন্ধান পান শ্রমিকরা। খবর পেয়ে সেটি উদ্ধার করে থানায় নেয় পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, উদ্ধারকৃত মূর্তিটির ওজন ২৬ কেজি ৫০০ গ্রাম। এটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সাধারণ ডায়েরি করে বিষয়টি আদালতকে অবহিত করার প্রস্তুতি চলছে। নির্দেশনা পেলে প্রাচীন মূর্তিটি বরেন্দ্র গবেষণা যাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: মঞ্চে দাঁড়িয়ে যৌন হেনস্থার নিয়ে যা বললেন প্রিয়ঙ্কা
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/অনি
