গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৪:২৯
গাইবান্ধা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আতিউল ইসলাম (২৭) ও তার সঙ্গী মাইদুল ইসলাম (৩৬) নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের লক্ষ্মীপুর-গাইবান্ধা সড়কের তুর্কা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আতিউল ইসলাম পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনী গ্রামের নবেজ উদ্দিনের ছেলে ও নিহত তার সঙ্গী মাইদুল ইসলাম একই এলাকার সোলায়মান হোসেনের ছেলে।
 
গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার জানায়, আজ সোমবার সকালে আতিউল ইসলাম বাড়ি থেকে একটি মোটরসাইকেলযোগে তার সঙ্গী মাইদুল ইসলামকে সাথে নিয়ে কামারপাড়ার উদ্দেশে রওনা হয়। পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আতিউল নিহত ও তার সাথে থাকা মাইদুল ইসলাম গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
 
ইত্তেফাক/এসএস