বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবে: এরশাদ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২০:৩১
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি’র অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবেন। কারণ আগামী নির্বাচনে জাতীয় পার্টিই সম্ভাবনাময় শক্তি। আজ সোমবার সকালে বিএনপি’র সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি বক্তৃতায় তিনি একথা বলেন। 
 
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবেনা। কারণ, সারাবিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সাধারণ মানুষ আবার জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায়। 
 
এটিএম আলমগীর কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন থেকে ৫ম ও ৬ষ্ঠ সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন। 
 
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান এইচ.এম.এন. শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/এমআই