মিরপুরে মাদক বিরোধী চৌকষ পুলিশ কর্মকর্তার বদলীর খবরে হতাশা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২২:৪৩

এক সময়ের রক্তাত্ত জনপদখ্যাত কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি দৃশ্যমান হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে এ থানার ওসি রফিকুল ইসলাম মাদকের বিরুদ্ধে অঘোষিত নীরব যুদ্ধ শুরু করেন। আর এ মাদকবিরোধী যুদ্ধে তাকে খুব কাছ থেকে আন্তরীক সহযোগীতা করেন থানার চৌকস সেকেন্ড অফিসার এস আই লিটন কুমার বিশ্বাস।

এস আই লিটন বিশ্বাস গত বছরের ২৫ নভেম্বর মিরপুর যোগদান করার পর থেকে থানার রুটিন ওয়ার্ক যথাযথভাবে পালনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইতিমধ্যেই উপজেলার মাদকসেবী ও মাদক ব্যাবসায়ীয়ে কাছে আতঙ্কে পরিণত হয়েছেন।

এস আই লিটনের মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে যখন এলাকাবাসী সুফল দেখছে তখন তার বদলির আদেশ হয়েছে।

বদলী আদেশের খবরে একদিকে যেমন মাদকসেবী ও মাদক ব্যাবসায়ীদের মনে স্বস্তির জোয়ার বইছে, অন্যদিকে এ উপজেলার সচেতন মহলের মাঝে তেমনি হতাশার কালোমেঘ দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার অনেক সচেতন ব্যাক্তির পাশাপাশি ক্লিন ইমেজের রাজনীতি করেন এমন ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক নেতারা এ প্রতিনিধির কাছে ক্ষুব্ধ ও মিশ্র প্রতিক্রিয়ায় বলেছেন, উপজেলার মাদক নিয়ন্ত্রনে এস আই লিটন উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছেন। তারা আরো বলেন, এত অল্পসময়ে গুরুতর কোন অভিযোগ তার বিরুদ্ধে না থাকা সত্বেও এস আই লিটনের বদলীতে এ উপজেলার মাদকসেবী ও ব্যবসায়ীদের জয় হয়েছে।

ইত্তেফাক/নূহু