কমলাপুর রেলস্টেশন থেকে ১১টা ৩০ মিনিটে ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়। সব স্টেশনে বিরতি দেয়, যাত্রী ওঠানামা করে। এই ট্রেনে সাধারণ মানুষ যাতায়াত করে। কিন্তু গরমের এই সময়ে কোনো বগিতে পাখা নাই। ট্রেনটি কমলাপুর থেকে ভৈরব হয়ে কিশোরগঞ্জ দিয়ে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করে। ৮/১০ ঘণ্টা সময় গরমের দিনে ফ্যান ছাড়া থাকা দুর্বিষহ। আশা করি, রেল কর্তৃপক্ষ অবিলম্বে এই সমস্যার সমাধান করবেন। এই ট্রেনে অনেক যাত্রী হয়। তাই আরো দু-তিনটি বগি এই ট্রেনে যুক্ত করে যাত্রীদের জন্য কমপক্ষে ৬টি এবং মালমাল নেওয়ার জন্য ১টি বগি দেওয়া হোক। আর যথাসময়ে ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছাড়ার ব্যবস্থা করতে রেল কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। বর্তমানে রেলের সার্ভিস খুবই ভালো। লোকাল ট্রেনের সার্ভিসও ভালো করা একান্ত প্রয়োজন।
মো. রেহান উদ্দিন,
কাপাসিয়া, গাজীপুর
