আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৫:২৮
আড়াইহাজারে গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী থানার সামনে জড়ো হয়ে সোমবার সকাল ১১টায় বিক্ষোভ প্রদর্শন করে। এ বিষয়ে আজ মঙ্গলবার দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সকালে পুলিশ তাদেরকে গ্রেফতার করে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করে।
 
জানা গেছে, মোল্লারচর গ্রামের আছমত আলীর ২ ছেলে যথাক্রমে রমু ও ছালাম ৪-৫ বছর ধরে এলাকায় প্রকাশ্যে ইয়াবার পাইকারী ব্যবসা করে যাচ্ছে। তারা এলাকায় ১০-১২ জন বিক্রেতার মাধ্যমে এ জঘন্য ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। এলাকার সচেতন মহল বহুবার বাধা দিলেও তারা ওই ব্যবসা থেকে বিরত না থেকে বরং বাধাদান কারীদেরকে মিথ্যা মামলায় পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। তাদের অভিযোগ, থানা পুলিশ এবং গোপালদী ফাঁড়ি পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করেই এ ব্যবসা করে থাকে। সুতরাং, পুলিশ তাদরেকে কিছুই করবে না। এলাকাবাসী বাকী মাদক বিক্রিতাদের গ্রেফতারের জন্য দাবি জানান। 
 
ইত্তেফাক/এমআই