মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে এস কিউ গ্রুপ ও মার্সারের মধ্যে চুক্তি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৬:০৭
দেশের তৈরী পোশাক উৎপাদন খাতে পরিবেশবান্ধব কারখানাগুলোর মধ্যে এসকিউ গ্রুপ অন্যতম। বাংলাদেশ পোশাক শিল্পে পরিবেশ বান্ধব গ্রীন ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। এস কিউ গ্রুপ এই ধরণের কর্মকান্ডে শুরু থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মঙ্গলবার এস কিউ গ্রুপ নিজেদের মানবসম্পদ উন্নয়নের জন্য বিশ্বের প্রথম সারির মানবসম্পদ বাবস্থপনা উন্নয়ন বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মার্সারের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। 
 
এসকিউ গ্রুপের চীফ পিপল অফিসার ওয়ারিসুল আবিদ, মার্সার কনসাল্টিং এর এসোসিয়েট নীলাঞ্জনা দত্ত, দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মার্সার কনসাল্টিং এর এসোসিয়েটস নাভিদিতা বালগি এবং এসকিউ গ্রুপের ডেপুটি চীফ পিপল অফিসার জোহান আহমেদ সহ এস কিউ গ্রূপের উর্ধতন কর্মকর্তারা। 
 
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মার্সার বিশ্বমানের মানব সম্পদ বাবস্থপনার বিভিন্ন অনুষঙ্গ নিয়ে কাজ করবে এবং  আগামী ছয় মাসের মধ্যে এস কিউ এর প্রয়োজনীয় আন্তঃ প্রাতিষ্ঠানিক পুনর্বিন্যাস ও পরিবর্তন সম্পন্ন করার জন্য পরামর্শ দিবে। 
 
ইত্তেফাক/রেজা