ঢাকার কাপ্তানবাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতি আয়োজিত বিশেষ সাধারণ সভা-২০১৯ গতকাল অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সমিতির কার্যক্রম ও পূর্বের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সমিতির বর্তমান সভাপতি গোফরান সরদার।
—প্রেস বিজ্ঞপ্তি
