জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার বিচারসহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা প্রদর্শন করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের একটি অংশ।
মঙ্গলবার সকাল ১১টায় পূর্বঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। কালো পতাকা প্রদর্শন শেষে পুরনো প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির মুখপাত্র দর্শন বিভাগের শিক্ষক ফরিদ আহমেদ।
জাবিতে চার দিনব্যাপী র্যাগ উৎসব শুরু : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪০তম ব্যাচের শিক্ষা সমাপনী ‘ র্যাগ’ উৎসব আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথমদিন বুধবার সকাল ১০টায় উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মঙ্গলবার র্যাগ উদযাপন কমিটির কোষাধ্যক্ষ নাহিদ হোসেন এ তথ্য জানান।
ধারাবাহিক ঐতিহ্যের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচই তাদের শিক্ষাজীবন শেষে এ উৎসবের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় ৪০তম ব্যাচও চার দিনব্যাপী র্যাগ উৎসবের আয়োজন করছে।
ইত্তেফাক/ইউবি
