ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথসভা আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, শিগগিরই সারাদেশ সফরে যাবে কেন্দ্রীয় ৮টি টিম। এই টিম চূড়ান্ত করা হবে বৈঠকে। একই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষাবলম্বনকারী মন্ত্রী-এমপিদের ব্যাপারে অধিকতর সাংগঠনিক তদন্ত রিপোর্ট প্রদান করা হবে।
