ডা. তানজিয়া নাহার তিনা
চকোলেট খেলে ওজন বৃদ্ধি হয় বলে আমরা অনেকেই চকোলেট এড়িয়ে চলি। তবে চকোলেটের রয়েছে নানান উপকারী গুণও। সম্প্রতি আমেরিকার গবেষকরা জানিয়েছেন, চকোলেট মিশ্রিত গরম পানীয় দিনে দুই কাপ পান করলে প্রাপ্তবয়স্ক মানুষের স্মৃতিশক্তি বাড়ে। গবেষণায় দেখা যায়, চকোলেটের প্রভাবে মস্তিষ্কের ধমনীতে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং এই নিয়মিত রক্তপ্রবাহই স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তবে যাদের ব্লাড সুগারের পরিমাণ বেশি তাদের জন্য চকোলেট গ্রহণ পরিমিত হওয়াই ভালো।
লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
