জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি। র্যালি শেষে স্বাস্থ্যমন্ত্রী নার্সদের সকল বিষয় ধৈর্যসহকারে শোনেন এবং সমস্যা সমাধানে আশ্বস্ত করেন। বিএনএর পক্ষ থেকে মন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় —ইত্তেফাক