রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আব্দুস সালাম হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মচারীরা।
বুধবার বেলা ১১টার দিকে দিকে রুয়েটের প্রশাসন ভাবনের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি তালাইমারী মোড় হয়ে রুয়েটের প্রধান ফটকের সামনে গিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় রুয়েট কর্মচারীরা আবদুস সালামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে দেয়। পরে তারা প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে। এ সময় রুয়েটের কর্মচারীরা আবদুস সালামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
তারা বলেন, প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরতে পারেনি। এ ছাড়া রুয়েট এখন অরক্ষিত ও ভূতুরে এলাকা। এখানে কর্মচারীদের কোন নিরাপত্তা নেই। বহিরাগতদের আনাগনা বেশি। ২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরতে হবে এবং রাতে রুয়েট ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে, সিসিটিভ ক্যামেরা স্থাপন করতে হবে, আনসারের পরিবর্তে নিজস্ব গার্ড নিয়োগ দিতে হবে।
ইত্তেফাক/ইউবি
