নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৯:৩৪
সাভারের আশুলিয়ায় নারী গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম রুমা খাতুন (১৮)। বুধবার বিকেলে উপজেলার চাঁনগাও এলাকার জনৈক আফসার মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ জানায়, দুপুরে নিজ ভাড়া ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রুমা আক্তারের লাশ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রুমা স্থানীয় খেজুর বাগান এলাকায় ক্রিস্টাল পোশাক কারখানায় হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়ায় বলে জানা গেছে।
 
আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি