রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির খুনিদের ফাঁসির দাবিতে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে রামগড়ে প্রতিবাদী প্রদীপ প্রজ্বলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত মঙ্গলবার রাত ৮টার দিকে পৌর শহরের উপকণ্ঠে প্রধান সড়কের পাশে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় কলেজছাত্র মশিউর রহমান আকাশের নেতৃত্বে মেহেদি হাসান রানা, আরমান, জাবেদ, তুহিন সৌরভ, শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
