চট্টগ্রাম অফিস
নগরীর ১৭টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ৮৩৫টি পরিবারকে আগামী ১৫ মের মধ্যে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৯তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিভাগীয় কমিশনার ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৩০ এপ্রিলের মধ্যে ১০টি ব্যক্তি মালিকানাধীন ও ৭টি সরকারি মালিকানাধীন পাহাড়ে বিদ্যুত্, গ্যাস এবং পানিসহ সেবা সংযোগ বিচ্ছিন্ন করা এবং ১৫ মের মধ্যে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারি ৮৩৫টি পরিবারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কমিটি।
