লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা গতকাল বুধবার সকালে শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজনে সকালে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদ্মাসন সিংহ। পরে মেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবাশীষ আচার্যের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা মত্স্য কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক আলহাজ মোস্তফিজুর রহমান, কলেজের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ ও দিদারুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিজ্ঞান স্টলের প্রকল্পসমূহ পরিদর্শন করেন। মেলায় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজ মিলে ১৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
