চরমপন্থী পরিচয়ে ৪ ডাক্তারের কাছে অর্ধকোটি টাকা চাঁদা দাবি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৭:৪০
চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার পরিচয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ ডাক্তারের কাছে চাঁদা দাবি করা হয়েছে। এ ব্যাপারে বুধবার জিডি করা হয়েছে।
 
তাদের কাছে অর্ধকোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেয় তারা। এ ঘটনায় চিকিৎসকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাফাত তাহমিন,  ডা. মনিরুজ্জামান, ডা. রায়হান ইসলাম ও ডা. বিশ্ব দেবের কাছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য শিকদার মহিউদ্দিন পরিচয়ে ০১৬৩৬-৪৭৬০৮৬, ০১৭৩১৮০৮৭০০ নাম্বার থেকে প্রায় অর্ধকোটি টাকা চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/আরকেজি