ইত্তেফাক রিপোর্ট
আজ ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১৯। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এই ভ্রমণ ও পর্যটন মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়, মেলায় ৪টি হল, ১৫টি প্যাভিলিয়ন, ১৬০টি স্টলসহ মোট ২২০টি স্টল থাকবে। ১৪০ জন বিদেশি পর্যটক মেলায় অংশ নেবে। মেলার পাশাপাশি থাকবে গোলটেবিল আলোচনা, কান্ট্রি প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ইত্যাদি। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ ফি ৩০ টাকা। ছাত্রছাত্রীরা বিটিটিএফ-এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে মেলায় আইডি কার্ড প্রদর্শন পূর্বক ফ্রি প্রবেশ করতে পারবে।
