ব্যাটে-বলে ছন্দে সাকিব

আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ০৮:৪১
 
স্লো উইকেটে প্রথমে ২৯ বলে ২৮ রান করেন। পরে বল হাতে নেন দুই উইকেট। সব মিলিয়ে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের অন্যতম নায়ক সাকিব আল হাসান। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জয়টা এসেছে ১৩ রানের ব্যবধানে।
 
নিজেদের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে প্রথমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেনি হায়দরাবাদ। সাকিব বাদে মানিশ পান্ডে ৫৪ ও ইউসুফ পাঠান ২১ রান করেন।
 
জবাব দিতে নেমে ১১৯ রানে অল আউট হয় পাঞ্জাব। সাকিবের দুই উইকেট বাদে আফগান লেগ স্পিনার রশিদ খান তিনটি উইকেট নেন। দু’টি করে উইকেট নেন সন্দীপ শর্মা ও বাসিল থাম্পি। চার ওভারে মাত্র ১৪ রান নিয়ে নেওয়া পাঁচ উইকেটের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন পাঞ্জাবের আঙ্কিত রাজপুত।
 
ইত্তেফাক/মোস্তাফিজ