মো. শফিকুর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। ১৯৮৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। — প্রেস বিজ্ঞপ্তি
