ফরিদপুরের ভাঙ্গায় আজ শুক্রবার সকালে পৌর সদরের নওপাড়া বাসস্ট্যান্ড বাজার হতে মির্জা মঈনুল ইসলাম প্রান্ত (২৩) নামের মুদি ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নওপাড়া গ্রামের মির্জা সহিদুল ইসলামের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন (তদন্ত) জানায়, প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার রাতেও ব্যবসায়ীক কাজকর্ম শেষ করে দোকানের ভেতরে ঘুমায় প্রান্ত। আজ সকালে পরিবারের লোকজন ও স্থানীয় দোকানদারগন অনেক ডাকাডাকির পরেও দোকানঘর না খোলায় পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দোকানের ভেতর থেকে তার মৃত দেহ উদ্ধার করে। লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, লাশের পাশ থেকে একটি চিরকুট লেখাও উদ্ধার করা হয়। তাতে সে তার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়ে, লাশটি তার চাচার কবরের পাশে দাফন সহ মোবাইল ফোনটি ছোট বোন স্বর্ণাকে দিয়ে দেওয়ার কথা লেখা রয়েছে। অত্যন্ত নিরীহ প্রান্তর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইত্তেফাক/এসএস
