ময়মনসিংহে ২ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৮:১০
ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ও পাটগুদাম ব্রিজ মোড় এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি-তদন্ত খন্দকার শাকের আহমেদ জানান, নগরীর কেওয়াটখালী রেল ব্রিজের কাছ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। 
 
তিনি আরো জানান, দুপুরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় একটি বাস থেকে সেলিম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। ঢাকা থেকে গাজীপুর পার হয়ে স্থানীয় জৈনা বাজার এলাকা অতিক্রম করার সময় ওই যুবক পানি খেতে চান। তাকে পানি দেয়া হলে তিনি ওই সময়ে বাসে মধ্যেই মারা যান। ধারণা করা হচ্ছে হৃদরোগে তিনি মারা গেছেন। 
 
ইত্তেফাক/ইউবি