শৈলকুপায় সংঘর্ষে একজন নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৩৯

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে রতন মন্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকালে বসন্তপুর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রতন মন্ডল ওই গ্রামের রাহান মন্ডলের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ে বসন্তপুর গ্রামের সেকেন্দার আলীর গাছের ডাল প্রতিবেশী ওলিয়ার রহমানের ঘরের উপর পড়ে। বুধবার সকালে সেকেন্দার আলী গাছের ডাল কাটতে গেলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষ বাধে।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সেকেন্দার আলীর সমর্থক রতনসহ ছয়জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক রোকন মণ্ডলকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।