ডোনাল্ড ট্রাম্পের ‘ক্লোন; যখন স্পেনের কৃষক...

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ০২:২২

দুই জনের চেহারায় এতটাই মিল যে, দেখলে মনে হবে ‘যমজ’। কিন্তু এই দুই জনের একজন পুরুষ অন্যজন নারী। আর সব থেকে বড় কথা হলো দুই জনের একজন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট আর অন্যজন স্পেনের একজন সামান্য কৃষক। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই বলছি। তার চেহারার সঙ্গে অনেকটাই সাদৃশ্য পাওয়া গেছে উত্তর স্পেনের নারী কৃষক ডোলরস লেইসের সঙ্গে। কৃষি রিপোর্ট করতে স্পেনের এক রিপোর্টার মাঠে গিয়ে তাকে দেখে চমকে যান। এ যেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিবিম্ব।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চেহারার সাদৃশ্য সম্পর্কে ৬৪ বছর বয়সী ডোলরস লেইস বলেন, আমাদের দুই জনের চুলের রঙ একই রকম হওয়ার কারণেই সম্ভবত আপনারা এই মিল খুঁজে পেয়েছেন। মাঠে আলু চাষ করা অবস্থায় তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে। কিন্তু হঠাত্ করে পাওয়া এই খ্যাতি সম্পর্কে বিন্দুমাত্র কোনো উচ্ছ্বাস নেই ডোলরসের। তিনি বলেন, আমি কোনো স্মার্টফোন ব্যবহার করি না। তাই অনলাইনে এই ছবি নিয়ে কী হচ্ছে তা নিয়ে আমার কোনো কৌতূহলও নেই।-এপি

ইত্তেফাক/নূহু