বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন রংপুর মহানগর শাখা রবিবার সকালে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে তারা ২০০৯ সালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন এবং ইন্টার্ন ভাতা প্রদানসহ ৪দফা দাবি তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ভালো, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি পলাশ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজিব, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা।
ইত্তেফাক/আরকেজি
