শনির আখড়ায় লেগুনা থেকে পড়ে ইডেন কলেজছাত্রী নিহত

আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৪:৪৫
রাজধানীর শনির আখড়ায় লেগুনা থেকে পড়ে ইডেন কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।  
 
জানা গেছে, শনিরআখড়ায় লেগুনা থেকে নামার সময় অজ্ঞাত একটি গাড়ি ঝুমাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীরা ঝুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে