শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, নেশামুক্ত সমাজ গড়তে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তাই সবাইকে লেখাপড়া, খেলাধুলার পাশাপাশি বেশি করে সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চা যদি আমরা ঠিকমতো না করি তাহলে সমাজ থেকে সন্ত্রাস ও নেশা দূর করা যাবে না।
মঙ্গলবার শিবচর উপজেলার ইলিয়াছ আহম্মেদ চৌধুরী মিলনায়তনে চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় চিফ হুইপ এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
