বরিশালে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ২২:১৬
নগরীর গোরস্থান রোড এলাকায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সোমবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক হাফিজুর রহমান তাওহীদ নগরীর ধানগবেষণা এলাকার ফজলুর রহমানের ছেলে।
 
কোতোয়ালি মডেল থানার এসআই মশিউর রহমান জানান, গোরস্থান রোড এলাকার ১১ বছর বয়সী ৫ম শ্রেণির ছাত্রীকে রবিবার সন্ধ্যায় বাসায় একা পেয়ে হাফিজুর রহমান তাওহীদ ধর্ষণ করেন।
 
তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হাফিজুর পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
 
এসআই মশিউর আরো জানান, ওইদিন রাতে ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে সোমবার ভোরে নথুল্লাবাদ এলাকা থেকে হাফিজুরকে গ্রেফতার করা হয়।
 
দুপুরে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারক মারুফ আহমেদ তাকে জেল হাজতে প্রেরণ করেন।
 
ইত্তেফাক/আরকেজি