মদনে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৪৩

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মদন উপজেলায় বুধবার সকালে তাবলিগ জামাতের দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। জেলার মদনপুরে অনুষ্ঠিত স্বাদ গ্রুপের তিন দিনের ইজতেমায় যোগ দেওয়ার দাওয়াত নিয়ে মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রামগোপালপুর বড় বাড়ির ভরাট পুকুরে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে হাসনপুর গ্রামের হাফেজ ওহিদুজ্জামান, কুলিয়াটি গ্রামের মো. দেলায়ার হোসেন ও আব্দুল কদ্দুছকে মদন হাসপাতালে এবং জুবায়ের গ্রুপের দেওসহিলা গ্রামের মুফতি ওমর ফারুক, রামগোপলপুর হাফিজিয়া মাদ্রাসার মুফতি সোলেমান, হাফেজ খাইরুল ইসলাম, মওলানা এনামূল হক, মো. শহিদুল ইসলাম, শিক্ষার্থী আব্দুর রহমান, আব্দুল ওয়াদুদকে পাশের উপজেলা তাড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. রমিজুল হক জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।