মে দিবস ও পবিত্র শবে বরাতে হিলি বন্দর বন্ধ থাকবে

আপডেট : ০১ মে ২০১৮, ১০:০২
মে দিবস এবং পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম দুইদিন বন্ধ থাকবে। 
 
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আন্তর্জাতিক মে দিবস এবং পবিত্র শবে বরাত উপলক্ষে মঙ্গল ও বুধবার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
 
এ দুইদিন বেসরকারি ওয়্যারহাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য খালাস ও সরবরাহও বন্ধ থাকবে।বৃহস্পতিবার থেকে সকল কার্যক্রম যথারীতি শুরু হবে।
 
ইত্তেফাক/কেকে