প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে বুধবার প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় প্রধানদের মাঝে শিক্ষা উপকরণগুলো বিতরণ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি।
কালীগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা কালীগঞ্জ উপজেলায় আটটি ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করা হয়। বুধবার উপজেলা সদর ইউনিয়নের ১নং কাশীরাম ওয়ার্ডের বাসিন্দাদের স্থানীয় করিমপুর নেছাবিয়া দাখিল মাদরাসায় এ কার্ড বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান।
ভূঞাপুরে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং
অফিসার এসআই টিটু
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুর থানার উপ-পুলিশ কর্মকর্তা (এসআই) টিটু চৌধুরী ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার টিটুর হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রেঞ্জ ডিআইজি কনফারেন্স রুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপারসহ রেঞ্জের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সিআরসি, সিডও
ও মীনা বিষয়ক প্রশিক্ষণ
মাদারীপুর প্রতিনিধি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে বুধবার দুইদিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ শেষ হয়েছে। সিআরসি, সিডও ও মীনা বিষয়ক প্রশিক্ষণে মাদারীপুরের ৩০ জন সাংবাদিক অংশ নেন। সার্কিট হাউজে সমাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
পাঁচ হাজার রোগীর বিশেষ চক্ষু সেবা
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পাঁচ হাজার রোগীর বিশেষ চক্ষু সেবা প্রদান করেছে। এছাড়া রোগীদের ছানি, নেত্রনালী অপারেশন করা হয়েছে। স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ওই প্রতিষ্ঠানে বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ায় ২০১৮-১৯ অর্থবছরে উফশী আউশ ধান উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস মিলনায়তনে উপজেলার ১১ ইউনিয়নে ৯৫০ জন কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান বাদশা প্রধান অতিথি ছিলেন।
পেশাজীবী গাড়িচালককে দক্ষতা
বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে পেশাজীবী গাড়িচালকদের ট্রাফিক আইন, সাইন ও সিগন্যাল সম্পর্কে ধারণাসহ সচেতনতা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৩০ জন চালককে বুধবার দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শহরের ষোলঘর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
ঝিনাইদহে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে বুধবার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে এই সার ও বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ জোহরা, সদর থানার ওসি তদন্ত এমদাদুল হক প্রমুখ।
শিক্ষার্থীদের বাল্যবিবাহ বিরোধী র্যালি
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের আয়োজনে ও কালকিনি পৌরসভার সহযোগিতায় বুধবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিবাহ বিরোধী র্যালি বের হয়। পরে স্থানীয় অফিসার্স ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি থানার ভাপপ্রাপ্ত কমর্কতা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন, পৌরসভার কাউন্সিলর আসমা খাতুন ফারুখ প্রমুখ।
ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজৈরে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা ২০১৯ পালিত হচ্ছে। বুধবার সকালে বর্ণাঢ্য র্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা হয়। আসমত আলী খান অডিটোরিয়ামে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান, আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব মিয়া প্রমুখ।
আগৈলঝাড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ৯শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষি পরিবারকে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
সদরপুরে কৃষকদের বীজ ও সার বিতরণ
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা সদরপুর উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে বুধবার খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধান চাষে প্রণোদনার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার প্রমুখ।
জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে র্যালি
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়। এতে নেতৃত্ব দেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম। র্যালি শেষে হাসপাতাল হলরুমে এক আলোচনা সভা হয়।
দাকোপে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ
দাকোপ (খুলনা) সংবাদদাতা দাকোপে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে মঙ্গলবার ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার পোদ্দারগঞ্জ বাজারস্থ রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে ও বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমত্ স্বামী গুরুসেবানন্দজী মহারাজের আর্থিক সহযোগিতায় এবং খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডলের ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। কামনিবাসীয়া সোনার বাংলা কলেজ সংলগ্ন প্রাঙ্গণে সাবেক সংসদ ননীগোপাল মণ্ডলের সভাপতিত্বে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম ও মিশনের শ্রীমত্ স্বামী কালীকেশানন্দজী মহারাজ।
