নটরডেম পাঁচ বছরের মধ্যে পুনর্নির্মাণের আশা ম্যাক্রোঁর

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৪৬

g রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধা অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়া প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের পুনর্নির্মাণ কাজ পাঁচ বছরের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন। দেশের জাতীয় প্রতীকের এই পুনর্নিমাণ কাজে ফরাসি জনগণ ঐক্যবদ্ধভাবে অংশ নিবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। সোমবার রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত গির্জাটিতে আগুন লাগার পর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সূচি বাতিল করে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন ম্যাত্রেঁদ্ধা। তখনই নটরডেম গির্জা ফের গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ম্যাত্রেঁদ্ধা বলেন, ‘আমরা নটরডেমকে আরো সুন্দর করে গড়ে তুলবো এবং আমি চাই পাঁচ বছরের মধ্যেই এটির কাজ শেষ হোক, আমরা এটি করতে পারবো। ‘এই দুর্যোগকে একতাবদ্ধ হওয়ার সুযোগে পরিণত করা আমাদের ওপরই নির্ভর করছে, আমরা কী হয়েছি এবং আমরা কী হতে পারি তা গভীরভাবে প্রতিফলিত করে যা আছি তার চেয়ে ভালো থাকতে পারি। আমাদের জাতীয় প্রজেক্টকে ঘিরে আমাদের ঐক্যের সূত্র খুঁজে নেওয়া আমাদের ওপরই নির্ভর করছে। এটা রাজনীতির সময় নয়।’