পলাশবাড়ীতে বাস চাপায় নিহত ১

আপডেট : ০২ মে ২০১৮, ১৪:১০
গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা সামিয়া ডিলাক্স পরিবহন পলাশবাড়ী-বগুড়া মহাসড়কের জুনদহ নামক স্থানে পথচারী বাচ্চা মিয়াকে (৫৫) চাপা দেয়। এতে বাচ্চা মিয়া ঘটনাস্থলেই তিনি মারা যান। 
 
হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক আকতার হোসেন জানান, বাসসহ চালক মমতাজ উদ্দিনকে আটক করা হয়েছে। 
 
নিহত বাচ্চা মিয়া বরিশাল ইউনিয়নের রাইগ্রামের বাসিন্দা মৃত আকবর আলীর ছেলে। পলাশবাড়ী থানায় মামলা করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে