পরিবারের কাছে ফিরতে চায় বাক প্রতিবন্ধী মেয়েটি

আপডেট : ০৩ মে ২০১৮, ১৬:৪৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ২২ বছরের বাক প্রতিবন্ধী মেয়েটি আসলে কার? এ প্রশ্নের উত্তর না পাওয়ায় মেয়েটিকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
 
পুলিশ মেয়েটির পরিচয় জানার জন্য তার আত্মীয়দের খোঁজার চেষ্টা করছে। সে এখন আড়াইহাজার থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
 
ওই থানার ওসি এম এ হক জানান, গতকাল বুধবার রাত অানুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার কল্যান্দী এলাকায় স্থানীয়রা মেয়েটিকে রাস্তায় ঘুরা-ফেরা করতে দেখে তার পরিচয় জিজ্ঞেস করেন। কিন্তু মেয়েটি বাক-প্রতিবন্ধী হওয়ায় কিছুই বলতে পারছিল না। তাই তারা মেয়েটিকে পুলিশের হেফাজতে রেখে গেছেন।
 
তিনি আরও জানান, এখনো পর্যন্ত মেয়েটির খোঁজে তার কোন আত্মীয় আসেনি। এ ব্যাপারে ওসি আড়াইহাজার নামে একটি ফেসবুক আইডিতে মেয়েটির ছবি সহ স্ট্যাটাসও দেয়া হয়েছে। মেয়েটির কোন আত্মীয় বা পরিচিত ব্যক্তি তার সঙ্গে দেখা করতে চাইলে বা ফিরিয়ে নিতে চাইলে ০১৭১৩৩৭৩৩৪৯ এই নম্বরে যোগাযোগ করতে বলেছেন আড়াইহাজার থানার ওসি এম এ হক।
 
ইত্তেফাক/এসএস