পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২২:১১

বাসস

সরকার বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের চুক্তিতে তাকে ওই পদে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাফর ওয়াজেদ জানিয়েছেন, তিনি গতকাল দুপুরে নিয়োগের চিঠি হাতে পেয়েছেন।

সাবেক ছাত্রনেতা জাফর ওয়াজেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য এবং সাহিত্য সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।