বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির থাকার কথা ছিল না: মুনতাসীর মামুন

আপডেট : ০৪ মে ২০১৮, ১৫:৩৩
বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষের শক্তি রয়েছে। অথচ এমন হবার কথা ছিল যেখানে সবাই মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকবে।
 
বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘গণহত্যা, বধ্যভূমি ও গণকবর  জরিপ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের ৩২২ নম্বর রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
 
উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম মুক্তিযুদ্ধের সময় নিজের জীবনে কয়েকটি ঘটনা উল্লেখ্য করে বলেন, রাতে ঘুমানোর আগে চিন্তা করতাম ঘুম থেকে সকালে জাগবো কিনা, আবার সারাদিন কিভাবে কাটবে। রাজাকারদের হাত থেকে বাঁচতে সারাদিন পুকুরের পানিতে ডুবে থাকতাম। পাকিস্তানি হানাদার বাহিনী চলে গেলে উঠে আসতাম। এভাবে সব সময় আতঙ্কের মধ্যে আমাদের দিন কেটেছে।
 
সেমিনারের আহ্বায়ক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলীর সঞ্চালনায় ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক খালিদ কুদ্দুসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক এটিএম আতিকুর রহমান, অধ্যাপক আরিফা সুলতানা, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি, একেএম জসীম উদ্দীন, সহযোগী অধ্যাপক খো. লুৎফুল এলাহী, মীর ফেরদৌস হোসেন, মোহাম্মদ মোজাহিদুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি