ময়মনসিংহ সিটি নির্বাচন ইকরামুল হক টিটু মেয়র নির্বাচিত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২২:১৬

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটুকে বুধবার বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার আলিমুজ্জামান।

সিটি করপোরেশন নির্বাচনে ৫ জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন আওয়ামী লীগের ইকরামুল হক টিটু, জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ, স্বতন্ত্রপ্রার্থী আবু মুছা সরকার, শহিদুল ইসলাম স্বপন মন্ডল ও বিশ্বনাথ ভাদুরী। মনোনয়নপত্র বাছাইয়ের পর স্বতন্ত্রপ্রার্থী আবু মুছা সরকার, শহিদুল ইসলাম স্বপন মন্ডল, বিশ্বনাথ ভাদুরীর মনোনয়পত্র বাতিল হয়ে যায়। আপিলেও তাদের মনোনয়ন বৈধ হয়নি। শেষ পর্যন্ত মেয়র পদে মাত্র ২ জন প্রার্থী টিকে থাকেন। এরা হলেন- আওয়ামী লীগের ইকরামুল হক টিটু এবং জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ। জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার  করায় মেয়র পদে ইকরামুল হক টিটুকে বুধবার নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার আলিমুজ্জামান।